উত্তরের তিন জেলায় দূর পাল্লার বাস চলাচল বন্ধ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর থেকে দূর পাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে গতকাল রবিবার থেকে তিন জেলার (ঠাকুরগাঁও-পঞ্চগড়-দিনাজপুর) মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সিদ্ধারন্তে এ যান চলাচল বন্ধ রয়েছে। আর এসব কারণে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর থেকে অন্য জেলাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। একইভাবে অন্যান্য জেলা থেকেও ছেড়ে আসছে না কোনো গাড়ি। ফলে ঈদের আগে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

ঠাকুরগাঁও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহদাৎ হোসেন জানান, এটা আমাদের অনেক আগের দাবি। অন্য গাড়ির তুলনায় হানিফ পরিবহনের বেতন অনেক কম। তাই সবার সিদ্ধান্ত মোতাবেক গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। গতকাল রবিবার বিকালে রাজশাহীতে এ বিষয়ে সভা ছিল। কিন্তু কোনো প্রকার সমাধান হয় নাই। বেতন বাড়ালে আবার গাড়ি চলাচল শুরু হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.