ঢাকা : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানের বিরুদ্ধে মামলা দায়েল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (১৩ জুন) সোমবার সকালে দুদকের উপ পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলাটি করেন। তার সঙ্গে সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়াকেও এ মমলার আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার এ মামলাটি দুর্নীতি দমন কমিশন অনুমোদন প্রদান করেন।
সূত্রে জানা গেছে, মেয়র মান্নন ও হিসাবরক্ষণ গোলাম কিবরিয়া ক্ষমতার অপব্যবহার করে ৯৯৯টি ভাউচারের অনুদান এবং ব্যায় দেখিয়ে ত্রান ও দরিদ্র তহবিলের ৪৯ লাখ ১ হাজার ৮৪০ টাকা আত্মসাৎ করে। এতে আসামিরা দণ্ডবিধির ৪০৯/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এতে উল্লেখ্য করা হয়, ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রান ও দরিদ্র তহবিলের মোট ১ কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় করা হয়। এর মধ্যে ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ টাকা ব্যায় দেখানো হয়েছে।
অধ্যাপক এমএ মান্নান মেয়র হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় টাকা গ্রহীতার স্বাক্ষরিত/অস্বাক্ষরিত ভাউচারের অনুকূলে তার মাধ্যমে ব্যয় দেখানো হয়েছে।
ব্যয় দেখানো ভাউচার সমূহের টাকা গ্রহীতার স্বাক্ষরিত/অস্বাক্ষরিত হলেও বর্ণিত ব্যয় সমূহ প্রতিমাসেই আয়-ব্যয়ের ক্যাশ বইয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া এবং মেয়র অধ্যাপক এমএ মান্নানের অনুমোদন সংক্রান্তে স্বাক্ষর রয়েছে। দুর্নীতি দমন কমিশন মামলাটি তদন্ত করবে।

Comments are closed.