লাখ টাকার জাল নোটসহ আটক ১

নীলফামারী প্রতিনিধি : জাল নোটসহ চিত্ত রঞ্জন(৩০) নামে এক স্টুডিও ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। তার কাছ থেকে দুই লাখ বিশ হাজার টাকার উদ্ধার করা হয়। বুধবার বিকেলে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার থেকে জাল টাকাসহ তাকে আটক করা হয়। চিত্ত রঞ্জন দেবিগঞ্জ উপজেলার সুন্দরদিঘি গ্রামের বিশ্বনাথ রায়ের ছেলে।

র্যা ব-১৩ নীলফামারী সিপিসি-২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ বাজারে সহকারী পুলিশ সুপার(এএসপি) মাসুদুল হাসানের নেতৃত্বে চিত্তরঞ্জনের স্টুডিওতে অভিযান চালিয়ে জাল ১হাজার টাকা নোট ১৮৮টি, ৫শ টাকার নোট ৮৮টিসহ টাকা তৈরির উপকরণ একটি সিপিইউ, একটি মনিটর, একটি কী বোর্ড, একটি মাউস এবং একটি প্রিন্টার উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র্যা ব-১৩ নীলফামারী সিপিসি-২’র ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার(এএসপি) মাসুদুল হাসান জানান, আটকের ঘটনায় সন্ধ্যায় ক্যাম্পের উপ-সহকারী পরিচালক মকবুল হোসেন বাদী হয়ে দেবিগঞ্জ থানায় মামলা করে আটক ব্যক্তিসহ উপকরণ হস্তান্তর করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.