খেলাধুলা : মুম্বাইয়ে ৩৪ কোটি রুপি দিয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। সাত হাজার স্কয়ার ফিটের সি-ভিউ এই অ্যাপার্টমেন্ট সুপার লাক্সারি প্রজেক্টের ৩৫ তলায়।
সম্প্রতি মুম্বাইয়ের ওরালিতে একটি ফ্ল্যাট কিনেছেন কোহলি। ভারতীয় ৩৪ কোটি রুপিতে কেনা ওই ফ্ল্যাটটি অবশ্য এখনও রেডি হয়নি। তবে, ২০১৮ সালের শেষ দিকে এটি বিরাটের হাতে পাওয়ার কথা রয়েছে। ৩৫ তলার এই ফ্ল্যাটটির সামনে রয়েছে আরব সাগরের অনন্য রুপ সৌন্দর্য। ‘টাওয়ার সি’ নামক এই আবাসনের ২৯ তলায় আগেই একটি ফ্ল্যাট বুক দিয়েছেন ভারতীয় ক্রিকেটের আর এক আইকন যুবরাজ সিং।
বিরাটের ৭ হাজার বর্গফুটের এই ফ্ল্যাটে রয়েছে একটি লিভিং রুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, একাধিক বেডরুম এবং বাথরুম সহ জিম, সিগার রুম ও কিচেন। পরিচারকের জন্যও রয়েছে আলাদা ঘর।
মোট ১৩টি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোহলি বিশ্বে সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার। চলতি বছর ফোর্বসের করা তালিকায় বিশ্বের শীর্ষ ধনী ক্রীড়াবিদদের মধ্যে জায়গা করে নেন কোহলি। এছাড়া এবার নিজেরই একটি সুগন্ধির কোম্পানি শুরু করতে যাচ্ছেন বলেও শোনা যাচ্ছে।

Comments are closed.