নিজস্ব সংবাদদাতা : পূর্ণমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার দুপুরের পর তাদেরকে এ পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।
এছাড়াও প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভিকে উপমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছর অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের সাঈদ খোকন ও উত্তরে আনিসুল হক মেয়র নির্বাচিত হন। নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের হলেও তিনি নির্বাচন করেছিলেন দলের সিদ্ধান্তের বাইরে। সর্বশেষ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজম নাসির উদ্দিন মেয়র নির্বাচিত হন। এর আগে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি প্রার্থীরা মেয়র নির্বাচিত হন।
আগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মন্ত্রী এবং অন্য সিটি করপোরেশনের মেয়ররা প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেও ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর মেয়রদের কোনো পদমর্যাদা দেওয়া হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও বেশির ভাগ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হলে তাদের পদমর্যাদা দেওয়ার বিষয়টি স্তিমিত হয়ে পড়ে ।

Comments are closed.