শতকরা ১২ ভাগ মানুষ আর্সেনিক ঝুঁকিতে

সিটিনিউজবিডি :   স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বাংলাদেশ সরকার গৃহীত বিভিন্ন প্রকার নিরসন কার্যক্রম বাস্তবায়নের পরে শতকরা ১২ ভাগ মানুষ আর্সেনিক দূষণ জনিত ঝুঁকির মধ্যে রয়েছে। আজ শনিবার সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ২০০৩ সালে সারাদেশের ২৭১ উপজেলার ৫০ লাখ নলক‚ পরে আর্সেনিক পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ১৪ লাখ ৫ হাজার অর্থাৎ শতকরা ২৯ ভাগ নলক‚ পানিতে মাত্রাতিরিক্ত (৫০ পিপিবি’র উপরে) আর্সেনিক পাওয়া গেছে।

তিনি বলেন, আর্সেনিক ঝুঁকিপূর্ণ জনসাধারণকে রক্ষাকল্পে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পল্লী এলাকায় প্রতি ৮৮ জনের জন্য একটি পানির উৎস নিশ্চিত হয়েছে এবং পানি সরবরাহের কভারেজ শতকরা ৮২ ভাগ থেকে বৃদ্ধি পেয়ে শতকরা ৮৮ ভাগে উন্নীত হয়েছে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ২শ’টির অধিক গ্রামকে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

মন্ত্রী বলেন, বিগত ১৫ বছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর প্রায় ৩ লাখ পানির উৎস স্থাপন করা হয়। তার মধ্যে ২ লাখ ১০ হাজারটি পানির উৎস আর্সেনিক সমস্যাসংকুল এলাকায় স্থাপন করা হয়েছে।

মন্ত্রী বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর বাস্তবায়নাধীন বাংলাদেশ রুরাল ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন শীর্ষক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ওই প্রকল্পে সার্বিক আর্সেনিক কবলিত ইউনিয়নগুলোকে অগ্রাধিকার প্রদান করে আর্সেনিক আক্রান্ত এলাকায় ৩৭টি রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম এবং ১৪ হাজারটি পয়েন্ট ওয়াটার এর মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, আর্সেনিক রিস্ক রিডাকশন প্রজেক্ট ফর ওয়াটার সাপ্লাই’ শীর্ষক একটি প্রকল্প মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। -বাসস

এ বিভাগের আরও খবর

Comments are closed.