প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠালেন খালেদা জিয়া

সিটিনিউজবিডি  : আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডির আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়া হয়। বিএনপির সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়। এ সময় আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সুবহান গোলাপ ঈদ শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।

শুভেচ্ছা কার্ড প্রদানের পর আবুল খায়ের ভূইয়া বলেন, বিভেদের রাজনীতি ভুলে ঐক্যের রাজনীতি চালু করা উচিত। তাই খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীকে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আখন কুদ্দুসুর রহমান, আবদুল আউয়াল খান ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম।

এ বিভাগের আরও খবর

Comments are closed.