স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী আমেনা বেগমকে (৩২) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। সোমবার (২৭ জুন) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলায় নগরহাওলা এলাকায় আতিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আমেনা ময়মনসিংহের কোতয়ালী থানার চররাঘবপুর এলাকার মো. আজাহার আলীর স্ত্রী। ঘটনার পর স্বামী আজাহার আলী পলাতক রয়েছেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, শ্রীপুর উপজেলার নগরহাওলা এলাকায় আতিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতো আজাহার আলী ও আমেনা বেগম। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আজহার আলী দা দিয়ে তার স্ত্রী আমেনা বেগমকে কুপিয়ে পালিয়ে যায়। এতে আমেনা বেগম ঘটনাস্থলেই মারা যান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.