আট পৌরসভায় ভোট গ্রহন ৭ আগস্ট: ইসি

ঢাকা : আগামী ৭ আগস্ট দেশের আটটি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে তিন ধাপে আড়াই শতাধিক পৌরসভার নির্বাচনের আয়োজন করা হয়েছিল। সোমবার ঘোষিত তফসিল অনুযায়ী, এবারের আট পৌরসভার মধ্যে রয়েছে— দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব রাজীব আহসান জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ জুলাই। বাছাই হবে ১৪ জুলাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ জুলাই। এছাড়াও পাবনার বেড়া পৌরসভার ভোটের জন্য পুনঃতফসিল দেওয়া হয়েছে— উল্লেখ করে রাজীব জানান, মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদেও একই দিন ভোট গ্রহণ করা হবে। তিনি আরও জানান, কিশোরগঞ্জের কুলিয়ার চর ও শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন হবে ৪ আগস্ট।

এদিকে মেয়াদোত্তীর্ণ হওয়া, সীমানা ও মামলা জটিলতায় কিছু পৌরসভার নির্বাচন আটকে আছে। বাধা কেটে গেলে এসব পৌরসভায় যথাসময়ে ভোট হবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.