সিটিনিউজবিডি : বিএনপির চেয়ারপারসন বেগম জিয়াকে জঙ্গি নেত্রী উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তিনি জঙ্গিদের পাশে বসিয়ে জঙ্গি বিরোধী বক্তব্য রাখেন। খালেদা জিয়ার প্রচ্ছন্ন ছায়ায় এবং বিএনপি নেতাদের অর্থায়নে এসব হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘সরকারের উচিত হবে ব্রিটেনের উদাহরণ অনুসরণ করা’- খালেদা জিয়ার এমন বক্তব্যের কড়া সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যেভাবে নিরীহ মানুষ হত্যা করেছিল ব্রিটেন বা অন্যকোন উন্নত দেশ হলে তিনি এতোদিনে রাজনীতি করার অধিকার হারাতেন।

Comments are closed.