খোকার অবস্থার উন্নতি

ঢাকা : ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাদেক হোসেন খোকার অবস্থার যথেষ্ঠ উন্নতি ঘটেছে। চিকিৎসকরা জানান, শিগগিরই তাকে হাসপাতালের নিয়ন্ত্রণাধীন রিহ্যাব সেন্টারে পাঠানো হবে।

উল্লেখ্য, খোকা আমেরিকায় এসেছেন মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসা নিতে। এরই মধ্যে তার ধরা পড়ে তার বাম উরুতে টিউমার। ডাক্তাররা টিউমারটি অপসারণের পরামর্শ দেন। টিউমার অপসারণে জন্য তিনি এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত ১৩ জুন সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়েছে। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, আগের থেকে খোকার অবস্থার উন্নতি ঘটেছে। তার শয্যা পাশে সারাক্ষণ অবস্থান করছেন তার স্ত্রী। ২৮ জুন পাওয়া সংবাদ অনুযায়ী, দুয়েকদিনের মধ্যেই খোকাকে রিহ্যাব সেন্টারে পাঠানো হবে।
সাদেক হোসেন খোকা এবং আব্দুস সালামের পরিবারের পক্ষ থেকে তাদের সুস্থতার জন্য সকল বাংলাদেশীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.