লাইফস্টাইল : গরমের ফল শুধু সুস্বাদুই নয়, যথেষ্ট উপকারীও। কোলেস্টেরল বশে রাখে আম। হার্ট স্ট্রোকের ঝুঁকি কমায়। ডায়াবেটিসের জন্য যেমন অব্যর্থ, তেমনই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে কালো জাম। কোলন ক্যান্সার ও অর্শ্বের মতো রোগের মোকাবিলা করতে পারে কাঁঠাল।
প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকায় অ্যানিমিয়া ও হাড়ের স্বাস্থ্যের জন্য কাঁঠাল খুবই উপকারী। ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, কপারের উৎকৃষ্ট উৎস লিচু। এসব প্রতিটি উপাদানই শরীরের জন্য দারুণ উপকারী। অ্যাজমা মোকাবিলা করতে সাহায্য করে তরমুজ। এই রসালো ফল হজমে যেমন সাহায্য করে, তেমনই ডিহাইড্রেশনেও দারুণ কাজ দেয়।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বাঙ্গি। অ্যাজমার জন্য যেমন উপকারী, তেমনই ত্বক ও চুলের জন্যও ভালো এই ফল। হজমে যেমন সাহায্য করে তেমনই কোলেস্টেরলেরও খেয়াল রাখে জামরুল। ডায়াবেটিস, এমনকি ক্যান্সার প্রতিরোধেও উপকারী জামরুল। রক্ত পরিষ্কার করে লিভার ও কিডনি ভালো রাখার পাশাপাশি ম্যালেরিয়া সারাতেও দারুণ উপকারী বেল।

Comments are closed.