অভিমান ভেঙে আগস্টেই দলে ফিরছেন মেসি

খেলাধুলা : এবছর আগস্টেই আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন মেসি। কোপা আকেরিকার ফাইনালে চিলি বিপক্ষে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয় বার্সা তারকা মেসি। অবসরের ঘোষণার পর থেকেই ফেসবুক-টুইটারে লিওনেল মেসিকে চরম সিদ্ধান্ত না নেয়ার আকুল আবেদন জানাচ্ছে সাধারণ মানুষ। তবে এবার মেসি ভক্তদের জন্য আগস্টে আবারো আন্তজাতিক ফুটবলে ফিরছেন মেসি।

স্পেনের দৈনিক মার্কা জানিয়েছে, আগস্টে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে নিজের সিদ্ধান্ত বদলাবেন মেসি। এছাড়া অভিমান ভেঙে দেশের হয়ে আবারো খেলবেন মেসি এমন ইঙ্গিত দিয়েছেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রিও।

মাক্রিও জানান, মেসি ঈশ্বর প্রদত্ত একটি উপহার। আমরা ভাগ্যবান যে এমন একজনকে পেয়েছি। মেসির সঙ্গে ফোনে আমার কথা হয়েছে, বলেছি, সমালোচকদের কথায় কান দিও না। আমরা তোমাকে নিয়ে খুশি। আগামী সপ্তাহে বার্সা সুপার স্টারের সঙ্গে দেখা হবার কথা রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে হারের পর, ২০১৫ কোপা আমেরিকার ফাইনাল এবং সর্বশেষ এবারের কোপা আমেরিকার ফাইনাল। টানা তিন ফাইনালে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরেরই ঘোষণা দেন বিধ্বস্ত মেসি। আপাতত রোজারিওতে পরিবারের সঙ্গে ছুটিতে আছেন মেসি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.