সিটিনিউজবিডি : গুলশানের একটি রেস্টুরেন্টে শুক্রবার রাতে অস্ত্রধারীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি ওই ঘটনাকে অন্ধ হিংস্রতা ও বিকৃত পশুপ্রবৃত্তি বলে আখ্যা দিয়েছেন।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার এ সংক্রান্ত বিবৃতি পড়ে শোনান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
খালেদা জিয়া বলেন, গুলশানের জঙ্গি হামলার ঘটনা প্রমাণ করে কয়েকদিন আগে চালানো সপ্তাহব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযান ছিল বিরোধী দল দমনের জন্য, জঙ্গি দমনে নয়।
তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দলমত নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদ নির্মূলে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ ।

Comments are closed.