জাতীয় ঈদগাহে ঈদের জামাত সকাল ৮টায়

ঢাকা : চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ জুলাই বুধবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানের দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল আটটা, তৃতীয় জামাত সকাল নয়টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল পৌনে ১১ টায় অনুষ্ঠিত হবে। রোববার বিকেলে ইসলামিক ফাউন্ডেশন সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বায়তুল মোকাররমের প্রথম ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালিয়ুর রহমান খান, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.