ফিট রাখতে যেসব খাবার

লাইফস্টাইল : সবার বয়সের গতি তো ঊর্ধ্বমুখী! তাই সতর্ক তো হতেই হবে। তা বলে কি সুস্বাদু কিছুই মুখে তুলবেন না? না তেমনটা ভাবার কোনো কারণ নেই। অল্প বয়সে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে রোগ প্রতিরোধের শক্তি। বয়সটা যখন ষাট, তখন তো সতর্ক হতেই হবে।

এখন সব খাবার আপনার জন্য নয়। তবে একটু সতর্ক হয়ে খাদ্যতালিকা তৈরি করে ফেললেই টেস্টি খাবারের স্বাদ আপনিও নিতে পারেন। শুধু কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন গাজর, বাঁধাকপি ইত্যাদি খান। ষাটের পর গাঁটের ব্যথায় অনেকেই কষ্ট পান। ব্যথা থেকে রেহাই পেতে মাছ খান।

কারণ, মাছে প্রচুর পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকে। খাদ্য তালিকায় রাখুন দই, পালং শাক, দুধ। এতে শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে। স্ট্রোক ও হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে এই বয়সে। ঝুঁকি এড়াতে চেরি ও স্ট্রবেরি খান। শরীরে ভিটামিন ডির অভাব পূরণ করতে ডিমের সাদা অংশ ও কডলিভার অয়েল রাখুন খাদ্য তালিকায়। এই কয়েকটি খাবার খেলেই আপনিও ষাটের পর থাকতে পারেন ফিট আর হেলদি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.