সিটিনিউজবিডি : কক্সবাজারের মহেশখালীতে ডাকাতদের দু’পক্ষের মধ্যকার বন্দুকযুদ্ধে ফরিদুল আলম (৪০) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।
সোমবার ভোর ৫টার দিকে মহেশখালীর কালারমারছড়ার মাইজ পাড়ার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সর্দার মহেশখালীর কালারমারছড়ার উত্তর নলবিলার মৃত বদিউল আলমের পুত্র।
মহেশখালী থানার ওসি বাবুল বণিক বাংলানিউজকে জানান, স্থানীয় বিবাদমান দুই ডাকাত দল ফরিদুল আলম ও সেফু গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে মহেশখালী থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। তবে সেখানে একজনের মৃতদেহ পাওয়া যায়।
এসময় ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড কাতুর্জ উদ্ধার করা হয়। নিহত ডাকাত সর্দারের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্রসহ ২৪টি মামলা রয়েছে ।

Comments are closed.