খেলাধুলা : নতুন ইনিংস শুরু করতে চলেছেন আফ্রিদি। রাজনীতিতে যোগ দিচ্ছেন আফ্রিদি। এই খবরের সত্যতা স্বীকার করে অফ্রিদি জানিয়েছেন, অনেক শুভাকাঙ্খি তাকে অনুরোধে করেছিলেন, তিনি যেন রাজনীতি যোগ না দেন। কিন্তু তিনি মনে করেন, মানুষের সেবার জন্য প্রকৃত রাস্তা রাজনীতি। তার চোখে রাজনীতিবিদরা মানুষের চাকর। তাই আফ্রিদি চান- রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতে।
আফ্রিদি দেশের মানুষের কাছে এটা পরিস্কার করে দিয়েছেন যে, টেষ্ট আর একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও দেশের হয়ে টি-২০ ম্যাচ খেলবেন তিনি। ছবিতে পাক কিংবদন্তী ও রাজনীতিবিদ ইমরান খানের সঙ্গে দেখা গেলেও আফ্রিদি ঠিক কোন দলের হয়ে রাজনীতিতে যোগ দেবেন তা তিনি পরিস্কার করে জানাননি।

Comments are closed.