কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার বৌদ্ধ মন্দিরের প্রবীণ বৌদ্ধ ভিক্ষু উ পাঁই দিত্ত্বা ভিক্ষুকে (৭৭) কুপিয়ে-পিঠিয়ে জখম করার ঘটনার মূল আসামি ভিক্ষু মং য়েং রেং আইন রাখাইনকে (৪৭) বান্দরবানের লামা থেকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী সুনন্দ বৌদ্ধ বিহার থেকে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্যানুসারে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির এলাকার ঐতিহ্যবাহী উই মাতারা বৌদ্ধ মন্দিরে কক্সবাজার শহরের উইমাতারা বৌদ্ধ মন্দিরের প্রবীণ বৌদ্ধ ভিক্ষু উ পাঁই দিত্ত্বা ভিক্ষুকে (৭৭) কুপিয়ে-পিঠিয়ে জখম করেছে তার আরেক অনুসারী (ভান্তে) মং য়েং রেং আইনের নির্দেশনা অনুসারে। আহত ভিক্ষু বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্রে রয়েছে। বৌদ্ধমন্দিরে কর্তৃত্ব নিয়ে হামলার ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তবে মাদকের টাকার জন্য এ হামলা হয় বলে অপর সূত্রের দাবি।
লামা থানা অফিসার ইনর্চাজ মো. ইকবাল হোসেন মানবকণ্ঠকে জানান, রাত ১২ টার পর থেকে লামা থানা ও কক্সবাজার থানার পুলিশ যৌথভাবে অভিযান চালানো হয়। রাত প্রায় ১টার দিকে তাকে লামার দরদরী সুনন্দ বৌদ্ধ বিহার থেকে আটক করা হয় এবং কক্সবাজার থানার পুলিশ তাকে নিয়ে যায়। লামা থানা শুধু মাত্র তাকে আটক করার জন্য সহযোগিতা করেছে।

Comments are closed.