গুলশান-শোলাকিয়া হামলার মদদদাতারা চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : দেশে সম্প্রতি ঘটে যাওয়া সব সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ও মদদদাতাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান কামাল। আজ শনিবার (১৬ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

চিহ্নিত এই মদদদাতাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চিহ্নিত হলেও আরো অধিকতর তদন্তের স্বার্থে এখনই সেসব প্রকাশ করা যাচ্ছে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র কোনো সৈন্য পাঠানোর প্রস্তাব দেননি। সোশ্যাল মিডিয়াসহ বেশ কয়েকটি ক্ষেত্রে আমাদের সহযোগিতা দরকার। তাদের কাছে ঠিক কোন কোন ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হবে নির্ধারণ করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, সাড়াদেশে সপ্তাহব্যাপী জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। সামনে বিজিবির নেতৃত্বে এমন আরো অভিযান চালানো হবে শোনা যাচ্ছে। যে কোনো সময়ই যে কোনো রকম অভিযান চালানো দরকার হলে আমরা চালাবো। এখনো অভিযান চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সন্ত্রাস মোকাবিলায় এলাকাভিত্তিক সন্ত্রাসবিরোধী কমিটিও করা হচ্ছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

এ বিভাগের আরও খবর

Comments are closed.