ঢাকা : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাদেশে জঙ্গি হামলায় আমরা উদ্বিগ্ন কিস্তু শঙ্কিত নই। পদ্মাসেতু প্রকল্প এলাকায় নিরাপত্তা বিধানে ব্যাপক প্রস্তুতি রয়েছে আইনশৃক্ষলা বাহিনীর। পদ্মাসেতু শুধু একটি উন্নয়ন প্রকল্প নয় এটি দেশের একটি গর্বের প্রকল্পও বটে। ইতিমধ্যে মূল সেতুর ২০টি পাইলিং এর কাজ সম্পন্ন হয়েছে এবং সেতুর সার্বিক অগ্রগতি ৩৬ শতাংশ। পদ্মা সেতুতে কর্মরত বিদেশিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশা করি প্রকল্পের সকল কার্যক্রম স্বাভাবিক ভাবে চলমান থাকবে।
আজ (১৭ জুলাই) রবিবার সকালে শ্রীনগরের দোগাছির পদ্মাসেতু প্রকল্প এলাকার সার্ভিস এরিয়ায়-১ এ সেনা বাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
সেখানে আরো উপস্থিত ছিলেন, সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, ব্রিগেডিয়ার জেনারেল সহিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল হামিদ, পদ্মাসেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান বাবু প্রমুখ।

Comments are closed.