খেলাধুলা : অবশেষে ইংল্যান্ডের ভিসা পেয়ে গেলেন মোস্তাফিজুর রহমান। ১৩ তারিখ থেকে ভিসার জন্য ঘুরছেন বাংলাদেশের এই নতুন পেস সেনসেশন। অবশেষে এক সপ্তাহ ঘোরার পর আজ (মঙ্গলবার) ইংল্যান্ডের ভিসা হাতে পেলেন তিনি। ভিসা হাতে পেয়েই ইংল্যান্ড যাওয়াটাও নিশ্চিত করে ফেললেন তিনি। আগামীকাল (বুধবার) সকাল সাড়ে ১০টায়ই লন্ডনের উদ্দেশ্যে বিমানে উঠে বসবেন মোস্তাফিজুর রহমান।
বিসিবির লজিস্টিক ম্যানেজার সজিব জানিয়েছেন এ তথ্য। তিনি এটাও জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ১০টা ১০ মিনিটে বাংলাদেশে বিমানের সরাসরি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ত্যাগ করবেন তিনি। ১১ ঘণ্টার বিমান ভ্রমণ শেষে লন্ডন সময় বিকাল ৩টায় গিয়ে পৌঁছাবেন তিনি।

Comments are closed.