উখিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ পাচারকারীকে আটক করেছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লক্ষাধিক টাকাধিক বলে পুলিশ জানিয়েছেন।

ইয়াবা পাচারকারীকে বুধবার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উখিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান।

উখিয়া থানার উপ-পরিদর্শক শাহ কামালের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং বুড়ির ঘর নামক এলাকায় যাত্রীবাহী গাড়ি তল্লাশী চালিয়ে ৪ হাজার ৮শত পিস ইয়াবা ট্যাবলেট সহ পাচারকারীকে আটক করে থানায় নিয়ে আসেন।

আটককৃত যুবক উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের মধ্যম ভালুকিয়া গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে নুরুল আমিন মুন্না। অভিযোগ উঠেছে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানী রবির কতিপয় কর্মকর্তা-কর্মচারী জড়িত রয়েছে বলে পুলিশের হাতে আটক নুরুল আমিন এ প্রতিনিধিকে জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.