রাজধানীতে নারীর মৃত্যদেহ ‍উদ্ধার

ঢাকা : রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আজ (২৩ জুলাই) শনিবার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান বিষয়টি জানান।

তিনি বলেন, মিরপুর-২ নম্বরের হলি চাইল্ড ‌ইন্টারন্যাশনাল স্কুলের সামনে কোনো এক সময় ওই নারী সড়ক দুর্ঘটনায় মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.