আগামী মৌসুমে মুস্তাফিজকে চায় সাসেক্স

খেলাধুলা : কাউন্টি ক্রিকেটের আগামী মৌসুমেও বাংলাদেশি মুস্তাফিজুর রহমানকে দলে চায় সাসেক্স। শনিবার এমনটাই জানালেন দলটির সভাপতি জিম মে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক অডিও বার্তায় সাসেক্স সভাপতি বলেন, ভবিষ্যতেও আমরা মুস্তাফিজকে পেলে সেটি অনেক সুখকর হবে। আমি মনে করেছিলাম মোস্তাফিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসেক্সের বিপক্ষে সে যা খেলেছে এক কথায় অসাধারণ।

তিনি আরো বলেন, আমি ওর মতো এমন চোখজুড়ানো অভিষেক এর আগে দেখিনি। প্রথম বাংলাদেশি হিসেবে সাসেক্সে খেলার জন্য মুস্তাফিজকে উষ্ণ স্বাগতম জানাতেও ভুল করেননি তিনি।

জিম মে বলেন, বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়ায় বিষয়টি সবাই একটু অন্যভাবে দেখছিল। কিন্তু ফিজ সেটি পাল্টে ফেলেছে। লন্ডনে মুস্তাফিজ এক বাঙালি পরিবারে উঠেছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.