প্রাথমিকেই ধর্মের সঠিক জ্ঞান দেয়ার তাগিদ: শিক্ষামন্ত্রীর

ঢাকা : জঙ্গিবাদ প্রতিরোধে প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ধর্মের সঠিক জ্ঞান অর্জনে সবার সচেতনতার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ (২৪ জুলাই) রোববার রাজধানীর নায়েম মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ‘শিক্ষার মান মূল্যায়ন কর্মশালার’ উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের ধর্মের বিষয়ে সঠিক শিক্ষা দিতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে তাদের (শিক্ষার্থীদের) মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সামনে ইসলামের মূল শান্তির বাণী ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। শিক্ষকদেরকে ধর্মের বাণী ‘সঠিকভাবে’ শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করতে হবে। এ বিষয়ে তাদের সচেতন ও উদ্যোগী হতে হবে।

অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, নায়েমের ডিজি অধ্যাপক হামিদুল হক প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.