ইংল্যান্ডের মাঠে নামছেন মেসি

খেলাধুলা : মাঠে লড়াইয়ে নেমে পড়তে হচ্ছে মেসিকে। তার জন্য বার্সেলোনার ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে হবে তাকে। যুক্তরাজ্য সফরে ২৫ জনের স্কোইয়াডে লুইস সুয়ারেজ, আরদা তুরানদের সাথে যোগ দিতে আগামী সপ্তাহে ইংল্যান্ডে আসছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

শনিবার ডাবলিনে সেল্টিকের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বার্সা। ওই ম্যাচে খেলার কথা রয়েছে মেসির। কোপা আমেরিকা শেষে এই ম্যাচ দিয়েই ফুটবলে ফিরছেন ২৯ বছর বয়সী এই তারকা। জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা ও ইভান রাকিটিচ এখনই দলে ফিরছেন না।

উল্লেখ্য, এ বছর বার্সায় নতুন করে যোগ দেয়া স্যামুয়েল উমতিতি ও লুকাস ডিজনে নেই এই স্কোয়াডে। ইউরো-২০১৬তে খেলায় তারাও আপাতত ছুটিতে রয়েছেন। ছুটি শেষ হলে ফ্রান্সের এই দুই তারকা যোগ দেবেন মেসি-সুয়ারেজদের সঙ্গে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.