গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর বৌবাজার এলাকায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (৩০ জুলাই) শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টঙ্গী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন।
এসআই মো. আলাউদ্দিন বলেন, সকালে ওই যুবক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments are closed.