লাইফস্টাইল : এখন বর্ষার মৌসুম। এই মৌসুমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। পরিণতিতে একটু বৃষ্টির পানি লাগলেই হাঁচি, কাশি শুরু হয়ে যায়। তবে এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে এই বর্ষা মৌসুমেও সুস্থ থাকবেন।
ডিম ও ডালে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন। প্রোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঠাণ্ডা লাগা থেকে শরীরকে বাঁচাতে পারে প্রোটিন। বর্ষার ফল যেমন চেরি, জাম, পেস্তা, পিচ ফল এবং তালে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। এসব ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
বাদাম, কাঠবাদাম এবং খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বৃষ্টিতে ভিজলে হলুদ মেশানো দুধ খুবই কার্যকর। হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। বাদল দিনের ইনফেকশন থেকে দূরে রাখতে এই অ্যান্টিঅক্সিডেন্ট দারুণ কাজ করে। বিভিন্ন রোগের সঙ্গে স্বাভাবিকভাবেই মোকাবিলা করতে পারে কেশরে থাকা রসায়নিক উপাদান। বর্ষায় দুধে কেশর মিশিয়ে খেলে ঠাণ্ডা লাগা থেকে অনেকটাই দূরে থাকা যায়। বৃষ্টির দিনে স্যুপ খুবই কার্যকর খাবার। আদা, গোলমরিচ এবং রসুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এগুলো চা, স্যুপ কিংবা ডালে দিয়ে খেতে পারেন। রোগ-জীবাণু থেকে দূরে থাকতে পান করতে পারেন হার্বাল টি। কারণ এই চায়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট।

Comments are closed.