চট্টগ্রাম অফিস : বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব তারেক রহমানের ৭ বছরের কারাদন্ড ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের সাজা দিয়েছে। এর মধ্যে ৬৫ জন সিনিয়র নেতার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে আদালত। এখন অনেক নেতা আত্নগোপনে আছেন। যারা প্রকাশ্যে আছেন তাদের গ্রেফতার আতংক তাড়া করে ফিরছে।
রুহুল কবীর রিজভী গুলশান কার্য্যলয়ে অবরুদ্ধ আছেন। তাকে যে কোন সময়ে গ্রেফতার করতে পারে পুলিশ। ২৫ জুলাই রাজধানীর পল্লবী থানার নাশকতার মামলায় বিএনপির সিনিয়র ঐ নেতার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। ২৭ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে যাত্রী হত্যা চেষ্টার অভিযোগে বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপি নেত্রি সেলিনা রহমান সহ ৫৯ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। বিভিন্ন মামলায় শীর্ষ নেতারা বেশীরভাগ ফেরারী। বিএনপির মধ্যে গ্রেফতার আতঙ্ক কাজ করছে। বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে বেশীরভাগ নেতা বিভিন্ন মামলায় ইতিমধ্যে অনেকে জেলও কেটেছেন। তবে চট্টগ্রামে বিএনপি নেতারা গ্রেফতার আতঙ্কে নেই। আছেন ফুরফুরা মেজাজে।

Comments are closed.