সহজেই জয় পেল ব্রাজিল

খেলাধুলা : অলিম্পিক মিশনে প্রথমবারের মতো সোনা জয়ের আশায় নিজেদের ঝালিয়ে নিচ্ছে তারা। শনিবার এক প্রস্তুতিমূলক ম্যাচে জাপানকে সহজেই হারালো ব্রাজিল। ম্যাচটিতে নেইমারের দল জয় পেয়েছে ২-০ গোলে। ম্যাচের ৩২তম মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন গ্যাব্রেইল বারবোসা। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় জাপানের জাল কাঁপান সান্তোসের এই স্ট্রাইকার। আর তাতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেকাওরা।

বিরতি শেষে ফিরে দ্বিতীয়ার্ধের খেলার ৮ মিনিট গড়াতেই কর্নার কিক পায় ব্রাজিল। নেইমারের করা কর্নার কিক থেকে পাওয়া বলটি দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন মারকুইনহোস (২-০)।

রিও অলিম্পিকে ফুটবলের লড়াই শুরু হবে আগামী ৪ আগস্ট। তবে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে এবারের অলিম্পিকের উদ্বোধন হবে ঠিক পরের দিন। ফুটবলের লড়াইয়ে ব্রাজিলের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ‘এ’ গ্রুপে থাকা ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও ডেনমার্ক।

এ বিভাগের আরও খবর

Comments are closed.