রোমেল রহমান : বেসরকারী মোবাইল অপারেটার সিটিসেল যে কোন সময়ে বন্ধ হয়ে যেতে পারে। আগামী দুই সপ্তাহের মধ্যে বিকল্প সেবা গ্রহনের জন্য গ্রাহকদের আহ্বান জানিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক বিটিআরসি।
রাজস্ব বকেয়া বাকী এবং পরিশোধে গড়িমসি করায় যে কোন সময় সিটিসেলের লাইসেন্স ও তরঙ্গ বাতিল এবং অপারেশনাল কার্যক্রম বন্ধ করে অপারেটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করতে পারে। সিটিসেলের কাছে বিটিআরসির -পাওনা ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা। এ পর্য্যন্ত এর গ্রাহক সংখ্যা প্রায় সাত লাখ।

Comments are closed.