জাহাজে থাকবে মার্কিন বাস্কেটবল দল

খেলাধুলা :  রিও অলিম্পিক নিয়ে যুক্তরাষ্টের বাস্কেটবল দল রিওতে থাকবেন একটি বিলাসবহুল জাহাজে। সিলভার ক্লাউড নামের জাহাজটি ইতোমধ্যে রিওর বন্দরে পৌঁছে গেছে। জাহাজটিতে একটি লাইব্রেরি, বিউটি স্যালুন, ক্যাসিনো, চারটি রেস্তোরাঁ আছে। জাহাজটির সুইটের ভাড়া সপ্তাহে প্রায় ১০ লাখ টাকারও বেশি। ৫১৪ ফুট লম্বা জাহাজটির ৯টা ডেক আছে। যাত্রীবহন ক্ষমতা ২৯৬ জন। মার্কিন বাস্কেটবল টিম রিওতে পৌঁছনোর কথা ৩ অগস্ট। তার পর ৫০ জন অ্যাথলেট আর সাপোর্ট স্টাফদের এই জাহাজেই থাকার কথা।

মার্কিন বাস্কেটবল টিমের মুখপাত্র এ বিষয় জানিয়েছেন, আমরা ঠিক করে নিয়েছিলাম যে অলিম্পিক ভিলেজে থাকব না। প্রস্তুতির জন্য সেটা আমাদের জন্য ভালো হবে না। খেলোয়াড়রা মৌসুমে অনেক খেলেছে। এখন পরিবারের সঙ্গে কিছুটা সময় দিতে চায়। তাই এটার ব্যবস্থা করা হয়েছে।

মার্কিন বাস্কেটবল দলের মুখপাত্র বলেন, হোটেল ও গেমস ভিলেজে থাকতে বাস্কেটবল খেলোয়াড়দের সমস্যা হয়। বিছানাগুলো সাত ফুট লম্বা মাপের পাওয়া যায় না।

এ বিভাগের আরও খবর

Comments are closed.