পঁচিশে বৈশাখ
আরিফ চৌধুরী-
আগুনমুখো তীব্র তাপদাহ দুপুর গড়ায় উঠোনে
টিনের চালে ঝরা পাতার মর্মর শব্দ
বৈশাখের শীতল স্পর্শ জানান দেয়,
বৈশাখের দখিন দুয়ার খুলে আবাহনে বাতাসের দোলা
আমের মুকুলে ভ্রমরের খুনসুটি,
রহস্যময় প্রকৃতির ধূসর পংক্তিমালায়…