৩৬ ঘণ্টায় সাগরে নতুন লঘুচাপ, বৃষ্টি নিয়ে যে বার্তা

মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় আগামী…

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সঙ্গে এ সংক্রান্ত সব মামলাও বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা ক্লাবে ‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং…

সীতাকুণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সীতাকুণ্ড থানার একাধিক মামলার আসামি বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদাকাত উল্লাহ মিয়াজীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।…

এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুই যুবকের

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ইপিজেড থানার ফ্রিপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬)। তারা…

শীত জেঁকে বসবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

মাত্র নভেম্বরের প্রথম সপ্তাহ পেরোলো। পড়তে শুরু করেছে কুয়াশা। দেশের উত্তরাঞ্চলে যার পরিমাণটা একটু বেশিই। এমন পরিস্থিতিতে শীত কবে জেঁকে বসতে পারে তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে,ডিসেম্বরের ২০ তারিখের পর…

সব ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই: সেনাপ্রধান

সব ধর্মের মানুষ মিলে সুন্দর একটি দেশ গড়ার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলনে তিনি এ কথা বলেন। সেনপ্রধান বলেন, সম্প্রীতির…

চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের টোল কমানোর প্রস্তাব, চলবে মোটরসাইকেল

চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনের টোল কমাতে চায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন প্রশাসন। গত সরকারের সময়ে যে টোল মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল, তা সংশোধন করাতে চাচ্ছে তারা। ইতিমধ্যে টোলের হার…

জানা গেল মাইকেল জ্যাকসনের বায়োপিক মুক্তির নতুন তারিখ

‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসন যেমনি আলোচিত তেমনি সমাদৃত বিশ্বজুড়ে। তার অবিশ্বাস্য মৃত্যু বিশ্বকে ধাক্কা দিয়েছিল। যিনি মৃত্যুকে জয় করতে নিজের চারপাশ গড়েছিলেন প্রতিরক্ষার মোড়কে। মাত্র ৫০ বছর বয়সে কিংবদন্তির হঠাৎ মৃত্যু ভক্তরা এখনও মেনে নিতে…

সাকিব আল হাসান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব…

নির্বাচনে হেরে যা বললেন কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ১৩২ বছরের এক রেকর্ড ভেঙেছেন তিনি। ট্রাম্পের কাছে পরাজিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। নির্বাচনে হেরে যাওয়ার পর সমর্থকদের…

বান্দরবান ভ্রমণে পর্যটকদের জন্য বিশেষ ছাড় ঘোষণা

পার্বত্য জেলা বান্দরবান ভ্রমণে পর্যটকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বান্দরবান জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদের আয়োজনে স্থানীয় একটি হোটেলের সভাকক্ষে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত…

ট্রাম্পকে অভিনন্দন জানালেন জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস এমনটি জানিয়েছে। বাইডেন সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ট্রাম্পকে হোয়াইট…