স্মিথ-ওয়ার্নারের পদত্যাগ

0

স্পোর্টস ডেস্ক:: বল টেম্পারিংয়ের ঘটনায় পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। চলমান কেপটাউন টেস্টের চতুর্থ দিন থেকে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিম পেইনে।

অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টে সিরিজে একের পর বিতর্ক চলছেই। সব বিতর্ককে ছাড়িয়ে এবার আলোচনায় কেপটাউন টেস্টের বল টেম্পারিং ঘটনা। এই টেস্টের তৃতীয় দিনে ফিল্ডার ব্যানক্রফটকে কিছু দিয়ে বল ঘষতে দেখা যায়। এই ভিডিওচিত্রটি ক্যামেরায় ধরা পড়ে এবং মাঠের বড় স্ক্রিনে সম্প্রচারিত হয়। এর সঙ্গে সঙ্গেই শুরু হয় বিতর্কের। পরে দিন শেষে কেমেরন ব্যানক্রফট ও অজি অধিনায়ক স্মিথ দুজনেই এই অভিযোগটি স্বীকার করেন।

এই বিষয়ে তারা জানান সিরিজ জিততে এই টেস্টটি ছিলো অনেক গুরুত্বপূর্ণ। যার কারণে জেতার জন্য মরিয়া হয়ে বল টেম্পারিংয়ের সিদ্ধান্তটি দলীয় ভাবে নেওয়া হয়।

তাদের পদত্যাগের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পিভার জানান, ‘দ্রুত বোর্ড সভার পরই চলমান টেস্টে টিম পাইনকে অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।’

অপরদিকে এই ঘটনাকে কেন্দ্রকে শনিবার সকোলই অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথের অধিনায়কত্ব কেড়ে নেয়ার নির্দেশ দিয়েছিলো অস্ট্রেলিয়ান সরকার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.