চিটাগাং চেম্বার সভাপতির শ্রীলংকা যাত্রা

0

নিজস্ব প্রতিবেদক :: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ২৫ মার্চ দুপুর ১.০০ টায় শ্রীলংকান এয়ারলাইন্সযোগে কলম্বোয় অনুষ্ঠিতব্য “৭৪তম সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিআই)’র এক্সিকিউটিভ কমিটি”-এর সভায় যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

উল্লেখ্য, তিনি সার্ক চেম্বারের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম ২৬ মার্চ সার্ক সিসিআই এক্সিকিউটিভি কমিটি সভা ও ২২তম সার্ক সিসিআই জেনারেল এসেম্বলী সভায় অংশগ্রহণ করবেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল উইকরামাসিংহ বাণিজ্যমন্ত্রী ও সার্ক সিসিআই নেতৃবৃন্দ।

মাহবুবুল আলম এসডব্লিউইসি, এসএমই, এসওয়াইই এবং আইটি কাউন্সিল সভায় অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি সার্কভূক্ত দেশসমূহের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথেও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে মতবিনিময় করবেন। চেম্বার সভাপতি আগামী ২৮ মার্চ দেশে ফিরবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.