বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। এবার দেশের বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ২০২৬ সালের তালিকায় ৮৬ জন প্রবাসী বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য এই সিআইপি নির্বাচনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগামী ১৭ ডিসেম্বর ঢাকায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাঁদের হাতে এই মর্যাদাপূর্ণ সনদ তুলে দেওয়া হবে।
সরকার মোট তিনটি বিভাগে এই বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি (NRB) নির্বাচন করেছে:
প্রতিবারের মতোই সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা সংখ্যায় সবচেয়ে বেশি। এই দেশটি থেকেই সিআইপি নির্বাচিত হয়েছেন ৪১ জন।
এছাড়া ওমান থেকে ৭ জন, যুক্তরাজ্য থেকে ৬ জন, এবং আমেরিকা ও কাতার থেকে ৫ জন করে নির্বাচিত হয়েছেন। তালিকায় রয়েছে সৌদি আরব, হংকং, অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুরের মতো দেশগুলোও।
চট্টগ্রাম জেলার ৩৪ জন সিআইপির মধ্যে উপজেলার দিক থেকে শীর্ষস্থান দখল করেছে হাটহাজারী (৯ জন) এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে রাউজান (৮ জন)।
এছাড়াও নির্বাচিতদের মধ্যে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, সাতকানিয়া, পাঁচলাইশ, পটিয়া, চান্দগাঁও ও চকবাজারসহ কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, ঢাকা, মৌলভীবাজার, জামালপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি ও নরসিংদীর প্রবাসীরা রয়েছেন।
বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ২০২৬ সালের জন্য আরব আমিরাত থেকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিতদের মধ্যে রয়েছেন-
১. মোহাম্মদ রুবেল চট্টগ্রাম (হাটহাজারী) ২.সাইফুল ইসলাম চট্টগ্রাম (হাটহাজারী) ৩. মোহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম (হাটহাজারী) ৪.মোহাম্মদ খালেদ চট্টগ্রাম (হাটহাজারী) ৫.আবুল হাসেম চট্টগ্রাম (হাটহাজারী) ৬.নিজাম উদ্দিন চট্টগ্রাম (হাটহাজারী) ৭.নূর নবী চট্টগ্রাম (হাটহাজারী) ৮.ওসমান গণি চট্টগ্রাম (ফটিকছড়ি) ৯.নজরুল ইসলাম চট্টগ্রাম (রাউজান) ১০.মোহাম্মদ সেলিম চট্টগ্রাম (রাউজান) ১১. সেলিম উদ্দিন চট্টগ্রাম (রাউজান) ১২.মোহাম্মদ জাফর চট্টগ্রাম (রাউজান) ১৩.মোঃ ওসমান আলী চট্টগ্রাম (রাউজান) ১৪.ফরিদুল আলম চট্টগ্রাম (রাউজান) ১৫. হাসান মোরশেদ চট্টগ্রাম (রাউজান) ১৬. মহিউদ্দীন তালুকদার চট্টগ্রাম (সাতকানিয়া) ১৭. শহিদুল ইসলাম চট্টগ্রাম (সাতকানিয়া) ১৮. মাহাবুল আলম চট্টগ্রাম (পাঁচলাইশ) ১৯. আবছার উদ্দিন চট্টগ্রাম (পটিয়া) ২০. শেখ আবদুল আজাদ চট্টগ্রাম (পাঁচলাইশ) ২১.মনজুরুল হক চৌধুরী চট্টগ্রাম (চান্দগাঁও) ২২. শফিকুল ইসলাম রাহী চট্টগ্রাম (চকবাজার) ২৩.রফিকুল ইসলাম কুমিল্লা ২৪. জয়নাল আবেদীন কক্সবাজার ২৫. আমিনুল হক চট্টগ্রাম (চান্দগাঁও) ২৬. শফিউল আলম বোয়ালখালী ২৭. মুহাম্মদ আবুল বছর পটিয়া ২৮. মজিবুর রহমার চাঁদপুর ২৯. মো: ইলিয়াছ নোয়াখালী ৩০. মঈন হোসেন ঢাকা (মোহাম্মদপুর) ৩১.রুকন উদ্দিন মৌলভীবাজার ৩২. আল আমিন জামালপুর ৩৩.ফাহিম আহমেদ সিলেট ৩৪ মো: সামছুজ্জামান ব্রাহ্মণ্যবাড়িয়া ৩৫. আব্দুল করিম মৌলভীবাজার ৩৬.কামরুল হাসান ঢাকা ৩৭.সিফাতউল্লাহ ঝালকাঠি ৩৮.আতিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া ৩৯. শফিকুল ইসলাম কুমিল্লা ৪০.রাশেদুল হাসান মিন্টু নরসিংদী ।
নির্বাচিত সিআইপিরা আগামী দুই বছর (১৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত) রাষ্ট্রীয় নানা সুযোগ-সুবিধা ভোগ করবেন:
তার মধ্যে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের পাস, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ, বিমান-রেল ও সড়কপথে আসন সংরক্ষণে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ‘চামেলী’ ব্যবহারের সুবিধা এবং নিজের ও পরিবারের সুচিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা।
দেশের অর্থনীতিকে যারা সমৃদ্ধ করছেন, সরকারের এই স্বীকৃতি তাঁদের মনোবল আরও বাড়িয়ে দেবে বলে আশা করছেন প্রবাসী ব্যবসায়ীরা।
সিআইপি সংখ্যায় আমিরাত প্রবাসীরা এগিয়ে থাকায় কমিউনিটি ও ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
