আমিরাত প্রবাসীদের সংকট সমাধানে একটি বিশেষ টিম গঠনের অনুরোধ : সাঈদ নোমান

0

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ড. আলী রশিদ আল-নুআইমির সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তরুণ রাজনীতিক চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

আলোচনায় বাংলাদেশের অন্যতম প্রধান রেমিট্যান্স যোদ্ধা- আমিরাত প্রবাসীদের স্বার্থরক্ষা, ভিসা জটিলতা নিরসন এবং নতুন কর্মসংস্থান তৈরির বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করা হয়। একই সঙ্গে বাংলাদেশে আমিরাতের বড় বিনিয়োগ আকর্ষণে দুই দেশের সংসদীয় কূটনীতি জোরদারের ওপর জোর দেওয়া হয়।

সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, ‘আমাদের নাগরিকদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে দেশটির সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের সঙ্গে অত্যন্ত খোলামেলা আলোচনা হয়েছে।
বিশেষ করে, প্রবাসীদের যেকোনো আকস্মিক সংকট বা সমস্যা দ্রুত সমাধানের জন্য একটি বিশেষ ও ডেডিকেটেড সেল বা ব্যবস্থা গড়ে তোলার জন্য আমি আমিরাত পক্ষকে অনুরোধ জানিয়েছি। ড. আলী রশিদ আমাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন।

শনিবার ১০ অক্টোবর তানজানিয়ায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অধিবেশনের সাইডলাইনে দুই দেশের মধ্যে উপরোক্ত আলোচনা করা হয়েছে।
তথ্যসূত্র : অনলাইন ডেস্ক

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.