জলাবদ্ধতার কবল থেকে নগরবাসীকে মুক্তি দিন: চট্টগ্রাম গণ-অধিকার ফোরাম

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম গণ-অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কালবিলম্ব না করে আপনার তত্ত্বাবধানে চট্টগ্রাম নগরবাসীর দীর্ঘদিনের দুঃখ জলাবদ্ধতার কবল থেকে মুক্তি দিন। বর্ষার আগে প্রভাবশালীদের দখলে থাকা চাক্তাই খালসহ নগরীর ৩৭টি খাল খনন করুন, নতুবা হাজার কোটি টাকা চট্টগ্রাম নগরবাসীকে লোকসানে গুনতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের রাজস্ব আয়ের সিংহভাগ এই চট্টগ্রাম থেকে জোগান দেওয়া হয়। অথচ চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যায় না। দেখা যায় হাজার কোটি টাকা ব্যয় করে শুধুমাত্র ৫% মানুষের জন্য অপরিকল্পিত উপায়ে দুর্নীতির আশ্রয় নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ।

চট্টগ্রাম নগরবাসীর দীর্ঘদিনের দুঃখ জলাবদ্ধতার কবল থেকে মুক্তির দাবিতে মঙ্গলবার সকালে পশ্চিম বাকলিয়া দেওয়ানবাজার চাক্তাই খালের উপর ওয়াজির আলী মিস্ত্রির পুলে চট্টগ্রাম গণ-অধিকার ফোরাম নগর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। চগঅফো’র নগর শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব জাফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে সহ-সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম গণ-অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চগঅফো’র কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব এম এ হাশেম রাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চগঅফো’র কেন্দ্রীয় সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক জাফর আহমদ, শিল্পবিষয়ক সম্পাদক নওশা মিয়া, আপ্যায়ন সম্পাদক আলহাজ্ব নুর মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক জমির উদ্দিন বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, সহ-সম্পাদক জানে আলম। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সমাজসেবক মোহাম্মদ সরওয়ার, হাজী আবদুল কুদ্দুস, মোহাম্মদ আলী, আবুল হাশেম, নুরুল ইসলাম, হাচি মিয়া, নুর মোহাম্মদ প্রমুখ।

প্রধান বক্তা চগঅফো’র কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব এম এ হাশেম রাজু  বলেন, চাক্তাই খাতুনগঞ্জ হচ্ছে বাংলাদেশের ব্যবসার প্রাণকেন্দ্র। বিগত ২০ বছর ধরে জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীদের বারং বার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এবং আগের মতো সেই ব্যবসার জুলুশ হারাতে বসেছে। ব্যবসায়ীদের উৎসবমুখর যে পরিবেশ ছিল, সে পরিবেশও আর নেই। তিনি আরো বলেন, যদি চলিত মাসের মধ্যে জলাবদ্ধতার মরণ ফাঁদ থেকে চট্টগ্রাম নগরবারীকে রক্ষা করার সরকার উদ্যোগ গ্রহণ করতে ব্যার্থ হলে আমরা চট্টগ্রাম নগরবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

বিশেষ অতিথি চগঅফো’র সহ-সভাপতি প্রবীণ রাজনীতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরী বলেন, ইতোপূর্বে খাল খননের নামে শত শত কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। আবারও যদি জলের টাকা জলে ফেলে দেওয়া হয় তাহলে চট্টগ্রামবাসী বসে থাকবে না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.