জাতীয় জোটের মহাসমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ

0

নিজস্ব প্রতিবেদক:: “সময়ের দাবি পরিবর্তন, পরিবর্তনের জন্য সম্মিলিত জাতীয় জোট” এ স্লোগানকে সামনে রেখে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও আগামী ৭ এপ্রিল’১৮ চট্টগ্রাম লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাসমাবেশ।

ঢাকার ন্যায় চট্টগ্রামেও নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন সম্মিলিত জাতীয় জোট ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। সাবেক রাষ্ট্রপতির আগমনে চট্টগ্রামের সর্বত্র আজ এরশাদ এরশাদ রব ওঠেছে। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রামবাসী। চট্টগ্রামের আনাচে কানাচে বিরাজ করছে সাজ সাজ রব।

৭ এপ্রিল শনিবার বেলা ২ টায় ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠেয় সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশের প্রস্তুতির সর্বশেষ তথ্য জানাতে আজ ৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সম্মিলিত জাতীয় জোটের সংবাদ সম্মেলনে জোটের কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটির সদস্য ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি’র পক্ষে লিখিত বক্তব্যে পাঠকালে এসব কথা বলেন। স উ ম আবদুস সামাদ আরো বলেন, বর্তমানে দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা, শিক্ষাঙ্গনসহ সর্বত্র অস্থিরতা বিরাজ করছে। গুটিঁ কয়েক ব্যক্তি-প্রতিষ্ঠানের হাতে জিম্মি আজ ব্যবসায়ী সমাজ। শেয়ার বাজারে বিনিয়োগ করে সর্বস্ব খুইয়ে আত্মহত্যা করছে সাধারণ মানুষ। ব্যাংকে নিজের জমাকৃত টাকা উত্তোলন করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে গ্রাহকরা।

২০১৬ সালের ২১ ডিসেম্বর অর্থমন্ত্রী তার বক্তব্যে একাধিক ব্যাংক দেউলিয়া হবার আগাম ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে অবস্থাদৃষ্টে এটাই সত্য প্রমাণিত হচ্ছে। শেয়ার বাজারের হাজার কোটি টাকা ও ব্যাংকের তারল্য সংকটের পিছনে দায়ী কারা?- এ প্রশ্নের উত্তর আজও জনগণের অজানা। শুধু তাই নয়- সরকারী নিয়োগ পরীক্ষা, পাবলিক পরীক্ষাসহ প্রায় পরীক্ষার প্রশ্নপত্র আজ পরীক্ষার পূর্ব রাত্রে অনলাইনে পাওয়া যাচ্ছে। প্রশ্নফাসেঁর মাধ্যমে জাতিকে মেধাশূণ্য করার ঘৃণ্য প্রচেষ্টার সাথে আজ সরকারের অভ্যন্তরীণ কর্তাব্যক্তিরা জড়িত, তা দিবালোকের ন্যায় স্পষ্ট। মিডিয়ার মাধ্যমে আজ সারাদেশের মানুষ জানতে পেরেছে- সর্বনাশা মাদক ব্যবসার নিয়ন্ত্রক কে? বর্তমানে ইয়াবা ব্যবসা, নারী-শিশু ধর্ষণের ব্যাপকতা সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। তিনি আরো বলেন, শেয়ার বাজারে ধস, ব্যাংক দেউলিয়াত্ব, অর্থপাচার, প্রশ্নফাঁস,মাদক ব্যবসা, নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান সরকার। সম্মিলিত জাতীয় জোট সাধারণ মানুষকে সাথে নিয়ে এসব অন্যায্য-ঘৃণ্য কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার হবার ডাক দিয়েছে। জাতীয় জোটের মাধ্যমে সর্বস্তরের জনতার বিশ^াস ফিরিয়ে দিতে বদ্ধপরিকর।

জোট নেতৃবৃন্দ বলেন, কয়েকজন মন্ত্রীর স্বজনপ্রীতির রোষানলে শিকার হয়ে আজ বন্দর নগরী চট্টগ্রামও বিভিন্ন ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছে। বন্দরের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় মন্ত্রীর এলাকার লোকদের গণহারে নিয়োগে ক্ষুদ্ধ চট্টলবাসী। দৃশ্যমান উন্নয়নের বলি হচ্ছে বীর চট্টগ্রামবাসী। আকাশে উন্নয়নের দৃশ্য চোখে পড়লেও নিচে চলাচলকারী নগরবাসীরা আজ কর্ণফুলীর জোয়ারের পানিতে ভাসছে। সবুজ নগরী খ্যাত এ নগরী পরিনত হয়েছে কংক্রিট ও ধুলোবালির জঞ্জালে। চট্টগ্রামবাসীর বিভিন্ন প্রাণের দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হবে ৭ এপ্রিলের মহাসমাবেশ। দেশের অসহায়, নিপীড়িত, ভাগ্য বিড়ম্বিত, হতাশ ও আতংকগ্রস্থ মানুষের পাশে দাড়াতে এবং তাদের ন্যায্য অধিকার ফিরে পাবার জন্য পরিবর্তনের ডাক দিয়েছে সম্মিলিত জাতীয় জোট। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের ডাকে সাড়া দিয়ে আগামী ৭ এপ্রিল লালদীঘি ময়দানে লক্ষ লক্ষ জনতার সমাগম হবে। সম্মিলিত জাতীয় জোটের এবারের সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ। নেতৃবৃন্দ চট্টগ্রামবাসীর অধিকার আদায়ের লক্ষ্যে এ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব ও জোটের শীর্ষ নেতা আল্লামা এম এ মতিন, সম্মিলিত জাতীয় জোট কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটির সদস্য ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুগ্ম-মহাসচিব স উ ম আবদুস সামাদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সম্মিলিত জাতীয় জোটের বৃহত্তর চট্টগ্রামের মহাসমাবেশ সমন্বয় কমিটির আহ্বায়ক মোঃ সোলায়মান আলম শেঠ, সমাবেশ সমন্বয় কমিটির সদস্য সচিব ও ইসলামী ফ্রন্ট মহানগর উত্তর সভাপতি নঈম উল ইসলাম, ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব দিদারুল কবির, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব কাজী সোলাইমান চৌধুরী, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় আইন সচিব এড. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রচার সচিব মাওলানা রেজাউল করিম তালুকদার, আন্তর্জাতিক সচিব অধ্যাপক ড. সৈয়দ জালাল উদ্দিন আল আজহারী, তথ্য ও প্রযুক্তি সচিব আবদুর রহিম, জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহানগর সদস্য সচিব মুহাম্মদ ইয়াকুব হোসেন, আলহাজ্ব শামসুল আলম দুলাল, দক্ষিণ জেলা মাস্টার শামসুল আলম, মুহাম্মদ নুরুচ্ছাফা সরকার, মহানগর দক্ষিণ ইসলামী ফ্রন্ট সভাপতি নুরুল ইসলাম জিহাদী, মহানগর উত্তর সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাস্টার আবুল হোসেন

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.