চট্টগ্রাম ১৪ দল:
২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবিতে চট্টগ্রাম ১৪ দল মানববন্ধন বিকেল চারটায় প্রেসক্লাব চত্ত্বরে।
আল ইহসান ফাউন্ডেশন:
জরুরী সভা সন্ধ্যা সাড়ে ছয়টায় জুবিলি রোড কামাল চেম্বারস্থ কার্যালয়ে।
মাইজভাণ্ডারী অ্যাকাডেমি:
দ্বি-বার্ষিক সাধারণ সভা ও চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সংবর্ধনা হামজারবাগ মাইজভাণ্ডরী অ্যাকাডেমি মিলনায়তনে।
জিয়া পরিষদ:
পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ড. ইনামুল হকের স্মরণে আলোচনা সভা বিকেল তিনটায় পুরাতন সার্কিট হাউজস্থ জিয়া স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে।
আমরা করবো জয়:
মতবিনিময় সভা সন্ধ্যা ছয়টায় কাসুন্দি রেস্তোরাঁয়।
শহীদ লিয়াকত স্মৃতিবৃত্তি:
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ বিকেল তিনটায় মুসলিম হলে।
তির্যক:
তির্যক নাট্যদলের ১০৩তম মঞ্চায়ন ‘ইডিপাস’ সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউটে।
ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন:
গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি সকাল ১০টায় হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে।
তারুণ্য:
শোকগাথা বিকেল তিনটায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
