সিটিনিউজ ডেস্ক:: চট্টগ্রামের বাঁশখালীর পেকুয়া সীমান্তে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল হাকিম মিন্টু (৩০) নামে শিশু ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছে।ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলি উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (২৪ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গত বুধবার বাঁশখালীতে তৃতীয় শ্রেনিতে পড়ুয়া ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করে আব্দুল হাকিম মিন্টু। সে এলাকায় বখাটে হিসেবে পরিচিত। ঘটনার পর আব্দুল হাকিমকে আসামি করে থানায় মামলা করেন মেয়েটির বাবা।
নির্যাতনের শিকার শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।