বালুখালীতে ডাম্পার-টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত-২

0

শহিদুলইসলাম, কক্সবাজার :: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে সড়ক দুর্ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছে। তারা হলো- মো. নছুহুত (১২) ও খালেদ হোসেন (১৬) । তারা কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

বৃহস্পতিবার (৩ মে) বিকেল চারটায় কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার বালুখালী কাস্টমস গেইটের ঢালার পাশে এঘটনায় ঘটে। রাত আটটায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

জানা গেছে, যাত্রীবাহী টমটমকে ধাক্কা দেয় একটি ডাম্পার । এতে গুরুতর আহত হয় টমটমের চালকসহ পাঁচ যাত্রী। পরে তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়।  চিকিৎসাধীন অবস্থায় নছুহুত ও খালেদ হোসেনের মৃত্যু হয়।

আহত তিনজনের মধ্যে দুই জনের নাম পাওয়া গেছে। তারা হলেন মাহমুদুল হক ও আব্দুস শুক্কুর। তবে চালকের নাম পাওয়া যায়নি।

নিহত শিশু নছুহুতের বড় ভাই মুজিবুল হক জানান, তারা বালুখালী শিবিরের একটি হেফজখানা থেকে বৃহস্পতিবার বিকেল তিনটায় বাড়ি ফিরছিল। পথিমধ্যে দুর্ঘটনার কবলিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.