চট্টগ্রামে ৪৫ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার উদ্ধার

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর থানাধীন শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকার জেড এস এঞ্জেন্স বিল্ডিং, ৪র্থ তলা/ফ্লাট নং-ঋ-৪ই এ বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ (তের) লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হল- ১। আশরাফ আলী(৪৭), ২। মোঃ হাসান(২২), উভয় পিতা-মৃত তৈয়ব, মাতা-মৃত দিল বাহার, সাং-গিলাতলী (হাসান এর বাড়ী), থানা-নাইক্ষনছড়ি, জেলা-বান্দরবান, বর্তমানে-জেড এস এঞ্জেন্স বিল্ডিং, ৪র্থ তলা/বাসা নং-ঋ-৪ই, মসজিদের পাশের, শ্যামলী আবাসিক, শান্তিবাগ, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম।

চট্টগ্রামে ৪৫ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার উদ্ধার

 

বৃহস্পতিবার (৩ মে) তারিখ সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ কামরুজ্জামান, এসআই(নিঃ) আবদুর রব, এসআই(নিঃ)/শিবু প্রসাদ চন্দ সঙ্গীয় এএসআই(নিঃ)/বাপ্পু সেন, কং/২৭৮৯ মোঃ মনির হোসেন, কং/৩৮৮৯ রতন কুমার সেন, কং/৪৩২০ স্বরূপ বড়–য়া, কং/৩৪৬৪ মোঃ আতিকুর রহমান, কং/২৫১২ এটিএম সাজ্জাদুল হক, কং/২৬১১ রনি বড়–য়া গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানাধীন শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকার জেড এস এঞ্জেন্স বিল্ডিং, ৪র্থ তলা/ফ্লাট নং-ঋ-৪ই এ রাত ১০.৪০ ঘটিকায় হইতে রাত ০৩.০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করিয়া আসামীদের হেফাজত হইতে ০২টি বস্তায় ৩০টি বড় প্যাকেটের মধ্যে ৩০০০০০ (তিন লক্ষ) ইয়াবা ট্যাবলেট এবং নিচে পার্কিং এ থাকা আসামীদের প্রাইভেটকার চট্টমেট্রো-গ-১১-৫৯২৪ হতে ০৫টি বস্তায় ১০০(একশত) টি বড় প্যাকেটের মধ্যে ১০০০০০০ (দশ লক্ষ) ইয়াবা ট্যাবলেট, সর্বমোট (৩০০০০০+১০০০০০০) = ১৩০০০০০ (তের লক্ষ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর ওজন অনুমান ১৩০ কেজি যাহার মূল্য অনুমান ৪৫ (পঁয়তাল্লিশ) কোটি টাকা।

আসামী ১। আশরাফ আলী(৪৭), ২। মোঃ হাসান(২২)  উভয়ে আপন সহোদর ভাই। আশরাফ আলী ১৯৯৮ সাল হইতে ২০১৭ সাল পর্যন্ত সৌদি আরবে ছিল। সৌদি আরবে থাকাকালীন সময় রোহিঙ্গা আব্দুর রহিমের সাথে পরিচয় হয়। বার্মার নাগরিক রোহিঙ্গা আব্দুর রহিম বার্মার নাগরিক লা-মিম এর সাথে পরিচয় করিয়ে দেয়। গত ০৭/১০/২০১৭ইং তারিখ আসামী আশরাফ আলী সৌদি আরব থেকে বাংলাদেশে আসে।

রোহিঙ্গা আব্দুর রহিম এর সহিত যোগাযোগ করে বেশ কয়েকবার বার্মা হইতে ইয়াবা ট্যাবলেট সমুদ্র যোগে বাংলাদেশে নিয়ে এসেছিল। গত ৭ এপ্রিল বিমান যোগে আসামী আশরাফ আলী ঢাকা হইতে রেংগুন যায়। রোহিঙ্গা আব্দুর রহিম সহ রেংগুনে হোটেল এলিমিউন এ অবস্থান করে। বার্মার নাগরিক লা-মিম এর নিকট হইতে ইয়াবা সংগ্রহ করার পর সাগর উত্তাল থাকায় রওয়ানা দিতে বিলম্ব করে।

গত ৩০ এপ্রিল তারিখ রেংগুন হইতে একটি ট্রলার ও স্পীড বোড সহ ইয়াবা ট্যাবলেট নিয়া রওয়ানা হয়। সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সমুদ্রে ট্রলার হইতে ইয়াবা ট্যাবলেট গুলো স্পীড বোডে স্থানাস্তর করিয়া আসামী আশরাফ আলী নিজেই স্পীড বোড চালিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে কুতুবদিয়া চ্যানেল এ ঝড়ে কবলে পড়ে স্পীড বোড উল্টে গেলে স্থানীয় মাছ ধরা ট্রলারদের সহায়তায় ইয়াবা ট্যাবলেট এর বস্তাগুলো উদ্ধার করে। মাছ ধরা ট্রলার এর মাঝিকে বিভিন্ন কসমেটিক্স বার্মা হইতে আনিতেছে বলে জানায়। মাছ ধরা ট্রলারের সহায়তায় ইয়াবা ট্যাবলেট সমূহ ২ মে তারিখ ভাটিয়ালী জেলে পাড়া ঘাটে নিয়ে আসে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.