সাহিত্যিক আহমদ ছফার ২৪তম মৃত্যুবার্ষিকী পালন চন্দনাইশে

0

উপমহাদেশের প্রখ্যাত লেখক, কবি, ঔপন্যাসিক, চিন্তাবিদ ও বুদ্ধিজীবী আহমদ ছফার ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে আয়োজিত হয়েছে স্মরণসভা, দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচি।

সোমবার (২৮ জুলাই) বিকেলে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে আয়োজিত হয় স্মারক আলোচনা সভা। পাশাপাশি অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শাহজাহান আজাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক মাজহার হেলাল, সংগঠক মো. টিপু সুলতান, সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা মো. নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মিতা বড়ুয়া, আবদুল আজিজ, রনজিৎ কুমার দে, বিজন চক্রবর্তী, সংগঠক লোকমান হাকিম, শিক্ষক মো. তারেক ও মাওলানা মো. জুনায়েদসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও ছফা-ভক্তরা।

অনুষ্ঠানকে কেন্দ্র করে দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদীয়া (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় আয়োজন করা হয় খতমে কোরআন ও দোয়া মাহফিল।

বক্তারা বলেন, “চন্দনাইশের গর্ব আহমদ ছফা বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য রত্ন। তাঁর সাহসী ও স্পষ্টভাষী লেখনি, চিন্তাশক্তি এবং সাহিত্যকর্ম তরুণদের মেধা শাণিত করতে অনন্য ভূমিকা রাখবে।”

তাঁর সাহিত্যকীর্তি বিশ্বসাহিত্যের জন্যও এক অনন্য সম্পদ বলেও উল্লেখ করেন বক্তারা। অনুষ্ঠানে আহমদ ছফার নামে চন্দনাইশ বা চট্টগ্রামে একটি একাডেমি প্রতিষ্ঠার দাবিও ওঠে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.