রাজধানী ঢাকা উত্তারায় মাইলেস্টোন শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় প্রবাসীরা গভীর শোকাহত।
সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের পক্ষে বুধবার (২৩ জুলাই) রাত ৯টায় দুবাই বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনা পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমাদের গভীর সমবেদনা। সৃষ্টিকর্তার দরবারে আহতদের সুস্থতা কামনা করেছেন শোকসভায় উপস্থিত সকল প্রবাসীবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাই ও উত্তর আমিরাত প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান। নিহতদের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আমরা গভীর শোকাহত মর্মাহত শোকের আবহে কারো কান্না যেন থামছিল না। ঘটনায় নিহত বিমানের পাইলট, শিক্ষক ও সকল শিক্ষার্থীরা শহিদের মর্যাদা পাবেন। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দুবাই বাংলাদেশ কনসুলেটে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। এই কঠিন সময়ে আল্লাহ তাদের ধৈর্য ধরার তৌফিক দান এবং নিহতদের জান্নাতবাসী করুক। আমিন। আশা করি সুখ দুঃখে দেশ ও মানুষের পাশে থাকবে “প্রবাস ক্লাব। এ রকম উদ্যোগ প্রবাসীদের কাছে অত্যান্ত প্রশংসার দাবি রাখে।
মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: আবুল কালাম।
বাংলাদেশ প্রবাস ক্লাব( বিইসি) আরব আমিরাতের সভাপতি এস এম ফয়েজুল্লাহ শহিদ, সাধারণ সম্পাদক এম শামসুর রহমান সোহেল এর সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত বাংলাদেশ কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আমিন শরিফ, কমিউনিটি নেতা রানা মো: ইউসুফ, মুহাম্মাদ মানিক, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, গোলাম সরওয়ার, সাংবাদিক ইশতিয়াক আসিফ,বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর আলম, মনপুরা রেস্টুরেন্টে এর সত্বাধিকারী মোহাম্মদ জসিম উদ্দিন, প্রবাস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সরোয়ার উদ্দিন রনি,সহ সাধারণ সম্পাদক রাসেল রাজ, সহ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ রিদোয়ানসহ সংগঠনের সদস্য বৃন্দ।
