সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের রচিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ শীর্ষক বই প্রকাশনা অনুষ্ঠিত হলো।
শনিবার (২৬ জুলাই) ঢাকার সিরডাপ মিলনায়তনে হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রকাশনা প্রতিষ্ঠান আলোঘর প্রকাশনার প্রকাশক মো. সহিদ উল্লাহ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠানের নির্ধারিত আলোচক ছিলেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম হুমায়ুন কবির, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজতাত্ত্বিক গবেষক খন্দকার সাখাওয়াত আলী ও ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকসের নির্বাহী পরিচালক ভূঁইয়া আসাদুজ্জামান।
