একইদিনে নগরীর তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

0

নগরীর জিইসি, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় একই দিনে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এসব মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ভিডিও শেয়ার করা হয়।

ভিডিওতে দেখা যায়, নগরের জিইসি, দুই নম্বর গেট ও সিআরবি এলাকায় মহানগর ছাত্রলীগ ও এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারের বিক্ষোভ মিছিল হয়েছে। জিইসি এলাকার মিছিলটি এদিন সকালে এবং লালখান বাজার ও সিআরবি এলাকার মিছিলটি জুমার নামাজের পর হয়েছে বলে দাবি করা হয়েছে ফেসবুক পেজগুলোতে।

জিইসি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি গোলপাহাড় মোড়ের দিকে যেতে দেখা যায়। এমইএস কলেজ ছাত্রলীগের ব্যানারে কয়েকজন মিছিলে অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের সমর্থনে নানা স্লোগান দেন।

 

অন্যদিকে সিআরবি এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি নগরের টাইগারপাস এলাকার দিকে যায়। সেখানেও শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেওয়া হয়। লালটুপি পরে দুই নম্বর গেট এলাকায়ও একটি মিছিল হয়েছে।

 

জানতে চাইলে নগরের পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ‘আমরা তদন্ত করছি। মিছিলগুলোর ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

 

এম/সিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.