চন্দনাইশে আহমদ ছফার জন্মবার্ষিকী পালন

0

চন্দনাইশে উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক আহমদ ছফার ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রোববার (৩০ জুন) বিকেলে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদিয়া মাদ্রাসা ও হেফজখানায় এ আয়োজন হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহজাহান আজাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলম।

প্রধান অতিথি ছিলেন পটিয়া হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তৈয়বুর রহমান। প্রধান বক্তা ছিলেন ছড়াকার সুজা আল মামুন।

বক্তারা বলেন, আহমদ ছফা বাংলা সাহিত্যে এক অনন্য নাম। তাঁর লেখনী অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। চট্টগ্রামে তাঁর নামে একটি সাহিত্য একাডেমি প্রতিষ্ঠার দাবি জানান তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.